
এইচ এম কাওসার মাদবার: আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নে দক্ষিণ কেওয়াবুনিয়া মাজিদিয়া তহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৩ মার্চ) বিকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ মাদ্রাসাটি উদ্বোধন করা হয়। মোঃ খালিদ হোসেন মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটি উদ্বোধন করেন ২নং কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান (ফকু) উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নাসির হাওলাদার, ইউপি সদস্য মোঃ জহির মাতুব্বার, কেওয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক মাস্টার, পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম হাওলাদার, যুবলীগ নেতা মিরাজ হাওলাদার, নুরুজ্জামান হাওলাদার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদরাসার জমি দাতা দুলাল হাওলাদার ওরফে সিজারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে মাদ্রাসার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা, দেশের সকল মানুষ যাতে সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে এবং দেশের উন্নয়ন ত্বরাণ্বিত হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া ও রহমত কামনা করেছেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাওলানা মোহেব্বুল্লাহ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি