
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় পানিতে পড়ে ওমর ফারুক(৩)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আলামিন খান জানান, শিশুটির পিতা উপজেলার রাজাপুর গ্রামের রেজাউল কবির ও মা পারভিন বেগম জীবিকার কাজে চট্টগ্রাম থাকেন। এক সপ্তাহ আগে সেখান থেকে খালাতো বোন হাফিজার সাথে শিশু ওমর ফারুক উত্তর সাউথখালী গ্রামে তার মামা কবির মৃধার বাড়িতে বেড়াতে আসে। রবিবার সাড়ে ১১ টায় বাড়ির সবার চোখ ফাকি দিয়ে শিশুটি খেলতে গিয়ে পুকুরে পরে যায়।
পরে খোজাখুজির করে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল