প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২২, ১১:২০ অপরাহ্ণ
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস ১৩ মার্চ

খুলনা প্রতিনিধি: আগামী ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল। সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সকাল ১০.১৫ মিনিটে শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০.৪৫ মিনিটে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা ৭টায় আর্কিটেকচার ডিসিপ্লিনের আয়োজনে শোকসভা ও স্মৃতিচারণ (অফলাইন ও অনলাইন)।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.