
রবিউল হাসান লায়ন: জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করে মানবিক নকশি বাংলা, জামালপুর। মানবিক নকশি বাংলা এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
মিলনমেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। সম্মেলন বক্তার বক্তব্য রাখেন মানবিক নকশি বাংলার চেয়ারম্যান আদম তমিজী হক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন হক গ্রুপ বাংলাদেশের সিইও বিদ্যুৎ জাহিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ মানবিক সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, বাংলাদেশ মানবিক সোসাইটির পরিচালক জেসমিন শামীমা নিঝুম, উদ্যোক্তা ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, মানবিক সোসাইটির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয়, তও্বাবধায়ক মানবিক নকশি বাংলা’র প্রতিষ্ঠাতা এডমিন শাহনাজ পারভীন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান