
রবিউল হাসান লায়ন: জামালপুরের কিংবদন্তি ভাষা সৈনিক কয়েস উদ্দিন আহম্মেদের সার্বিক খোঁজখবর নিতে জামালপুর জেনারেল হাসপাতালে যান সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।
মঙ্গলবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কয়েস উদ্দিনের চিকিৎসার বিষয়ে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদস্য মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, নারায়ন চন্দ্র পাল রানা প্রমুখ।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান জানান, ভাষা সৈনিক কয়েস উদ্দিনের বার্ধক্যজনিত কারনে শরীরে নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে। তবে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন বলেন, ভাষা সৈনিক কয়েস উদ্দিনের পরিবারের কেউ নেই। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় সার্বক্ষণিক তাকে দেখাশোনার করার জন্য লোক দরকার। এসময় উপস্থিত সবার সাথে কয়েস উদ্দিনকে দেখাশোনা করার জন্য লোক নিয়োগের ব্যাপারে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান