
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রাখা জাতীর শ্রেষ্ঠ সন্তান শ্রীনগর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ ই মার্চ সোমবার বিকালে শ্রীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মাননা ও আলোচনা সভায় শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রসিদ ভূইয়া’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু ও যুগান্তর পত্রিকা ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে সংগঠিত স্বাধীনতা যুদ্ধের স্মৃতিময় ঘটনা নিয়ে আলেচনা করেন মুক্তিযোদ্ধাগণ। আলোচনা সভা শেষে শ্রীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধােদেরহাতে সম্মাননা ক্রেস তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান