প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ৬:৫১ অপরাহ্ণ
৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

হাবিপ্রবি প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রলীগের জাহিদুল ইসলাম শিহাব, মোজাক্কির হোসেন আনন্দ, রাশিদুন্নবী রাশেদ ও সরোয়ার জাহানের নেতৃত্বে সকাল ১০টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং বিভিন্ন হল ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের জাহিদুল ইসলাম শিহাব বলেন, ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার এক ঐতিহাসিক দলিল। একজন নেতা কতটা গণমুখী হলে মাত্র ১৮ মিনিটের একটি ভাষণ জনসমুদ্রে উত্তাল জোয়ার সৃষ্টি করতে পারে, একজন নেতা কতটা জন নন্দিত হলে সাধারণ জনতা মৃত্যুর জরাজীর্ণতাকে উপেক্ষা করে ঝাপিয়ে পড়তে পারে দেশমাতৃকাকে রক্ষার মিছিলে।
ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই জাতির পিতার সেই আদর্শিক চেতনাকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রগতিশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হাবিপ্রবি ছাত্রলীগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আজ ঐতিহাসিক ৭ মার্চ ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে জনসমুদ্রে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.