
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকার বাসা - বাড়ির আঙ্গিনায় লাগানো ফালগুনের শেষ প্রান্তে লিচু গাছের লাল-সবুজ পাতার মাঝে সবুজ ডগায় গৃহিণীদের নাক ফুলের মতো লিচুর মুকুল আসতে শুরু করেছে। এতে প্রকৃতি সেজেছে অপরুপ সাজে। গতকাল উপজেলার ধামাইনগর, চান্দাইকোনা, ধানঘড়া ও পাঙ্গাসী সহ বিভিন্ন ইউনিয়ের গ্রাম ঘুরে এমন মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে।
লিচুর বাগান মালিকেরা ব্যস্ত সময় পার করছেন তাদের বাগান পরিচর্যায়। বাসা-বাড়ির আঙ্গিনায় লাগানো গাছ মালিক ও বাগান মালিকেরা বলছেন, এবার আবহাওয়া অনূকুলে থাকলে লিচুর ভাল ফলন হবে। উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের ও রামেশ্বারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রশিদ সরকার জানান, এ বছর লিচুর মুকুল আসার আগেই হালকা একটু বৃস্টি হওয়ার কারনে গাছে গাছে বেশ ভাল মুকুল দেখা যাচ্ছে।
এদিকে হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের সফল ব্যবসায়ী মুন্নাফ সরকার বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সার্ভিক সহযোগিতার কারনে লিচুর বাগান সহ বিভিন্ন ধরনের বাগান করতে উৎসাহিত হচ্ছেন আমার মতো অনেক বাগান মালিকেরা। সবমিলে আবহাওয়া অনূকুলে থাকলে এবার লিচুর ভাল ফলন হবে বলে আশা করছেন বিভিন্ন বাড়ির আঙ্গিনায় লাগানো লিচু গাছের মালিক ও উপজেলার অধিকাংশ বাগান মালিকেরা।