
জেএম.মমিন, ভোলা প্রতিনিধিঃ নিষদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে ৷ সোমবার ভোররাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় ৷ আটককৃতরা হলেন বাবুল, শাহবুদ্দিন, মনির, সেলিম, ইমন, নোমান, রিপন, ইসমাইল, সবুজ, রিপন -২,রোবেল, ফিরোজ, মিজান। এসময় ৩ টি মাছ ধরার নৌকা এবং প্রায় ১০০০ মিটার সুতার জাল জব্দ করা হয় ৷
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান । এবং বাকি ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, সরকারি স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু