হোম » সারাদেশ » পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে প্রতিযোগিতা মুলক  পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার বেসরকারি সংগঠক আই পজিটিভ  এর আয়োজনে ও নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ  এর সহযোগিতায়  উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো. শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক বিল্পব, নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে আই পজিটিভ এর সভাপতি পরাগ স্বাগত বক্তব্য রাখেন । এতে শিক্ষক, রাজনীতিবিদ,  ছাত্র-ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।    আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সনদ ও কিছু বই তুলে দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!