
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: শনিবার (৫ মার্চ) লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজারস্থ নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনে লালমনিরহাট জেলা পরিষদের সহযোগিতায় লালমনিরহাট জেলা পরিষদের সদস্য জনাব মোঃ সাইফুল ইসলামের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা সুরক্ষা সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম। এ সময় নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, পরিচালক নুর মোহাম্মদ মন্ডলসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এছাড়াও লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া