প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ
পীরগঞ্জে দ্রব্য মূল বাড়ার প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ প্রতিনিধিঃ "দাম কমাও- জান বাঁচাও"চাল,ডাল,চিনি,তেল,পানি,গ্যাস বিদ্যুৎ সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। শনিবার দুপুরে বাংলাদেশের কমিউিনষ্ট পার্টি(সিপিবি) পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পূর্ব চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন , ঠাকুরগাঁও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমির শাহজাহান, সাধারণ সম্পাদক মুর্তজা আলম, সদস্য জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে চাল, ডাল তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.