
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুন্নুর বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বসত বাড়ী ভাংচুর। জানা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমান মুন্নু’র বাড়িতে শুক্রবার বিকাল অনুমান ৩টার দিকে সবার অজান্তে হঠাৎ করে ধাওয়াগীর মিল্কিপুর গ্রামের মৃত: মোসলেম উদ্দিন এর পুত্র রেজাউল করিম রেজা (৪৫) দল বল নিয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা চালায়।
এসময় তার বসত বাড়ীর জানালা, দরজা, টিনের বেড়া ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা মুন্নু’র সাথে কথা বললে তিনি বলেন, রেজাউল করিম রেজার নেতৃত্বে তার বোন, ভাগিনা সহ গোবিন্দগঞ্জ ও ফাসিতলা থেকে কিছু ভাড়াটিয়ে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ করে আমার বাড়িতে হামলা চালায়। আমি সহ আমার পরিবারের সদস্যরা বাড়ির দরজা বন্ধ করে প্রাণ রক্ষ করি। তারা আমার বাড়ির জানালা, দরজা ভাংচুর করার সময় আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে।
হামলকারীরা আমার অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ রেজাউল করিম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ। এ ঘটনায় থানার এস.আই আইনুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল