প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে সাড়ে ৪শ মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪শ ৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৩। এসময় তাদের নিকট থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হবে।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজংয়ের বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মন্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩' সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান,আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিরীহ পথচারী, রিক্সা আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। আটকরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং ছিনতাইকৃ মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিয়ে পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.