
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়া কাহালুর কালাই ইউনিয়নের কর্নিপাড়ায় প্রতিবন্ধীর দোকান ভাঙচুর লুটপাট হত্যার হুমকিতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কাহালু থানায় অভিযোগ সূত্রে জানা গেছে বাদী কালাই কর্ণিপাড়ার মৃত চান মাহমুদের পুত্র মোশারফ আলী সর্দারের ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে সাংসারিক ঝগড়া-বিবাদের অংশ হিসেবে ২৮ফেব্রুয়ারি সন্ধ্যায় একই এলাকার চক নজিব গ্রামের আব্দুল খালেক এর পুত্র শামসুল হক ও আব্দুল হাই এর নেতৃত্বে তার প্রতিবন্ধী সন্তানের মুদির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তাদের আনুমানিক দেড় থেকে 2 লক্ষ টাকার ক্ষতি হয়।
তারা প্রতিবন্ধী রবিউল কে মারপিট করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কাহালু থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে অভিযোগ দেওয়া হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ