
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার (২ই মার্চ) সন্ধ্যায় সদরের নিশিন্দারা চারমাথা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। বগুড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যায় সদরের নিশিন্দারা চারমাথা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মিন্টু মিয়া (৫০)। তিনি সদরের ছোট কুমিড়া গ্রামের মো. সোলায়মান প্রামানিকের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ