প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ২:৩১ অপরাহ্ণ
রৌমারীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ই মার্চ )সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, আজিজুর রহমান ও জয়নাল আবেদীন, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা শেখবর আলী, সাবরেজিস্ট্রার কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সরবেশ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক বৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.