প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ
লালমনিরহাটে দর্জিবাড়ির শপিংমলের ৪৩তম শাখার শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দর্জিবাড়ির শপিংমলের ৪৩তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে দেশের স্বনামধন্য ও রুচিশীল পোশাকের ৪৩তম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
দেশের পোশাক শিল্পে ব্যাপক অবদান রাখা এই প্রতিষ্ঠানের লালমনিরহাট শাখার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, প্রতিষ্ঠানটির সেলস ডিভিশনের জিএম শাহিজাহান সিরাজ সুমন লালমনিরহাট শাখা ব্যবস্থাপক সিহাব হোসেন জয়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দর্জি বাড়ির সেলস ডিভিশনের জিএম শাহিজাহান সিরাজ সুমন বলেন, আউটলেটটিতে ৬জন বিক্রয় প্রতিনিধি সরকারী বিধি মোতাবেক সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবা দেবে। আধুনিক ও রুচিসম্মত পোশাকের নিশ্চয়তা দিচ্ছে দর্জিবাড়ি তাই ক্রেতা সাধারণকে এসে তাদের পছন্দের পোশাক ক্রয় করবার জন্য আহ্বান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.