
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের মৃতঃ গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার বিশে (৩৭) ও পুটখালী গ্রামের মৃতঃ আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩৮)। পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ একটি চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামস্থ ধৃত আসামী আব্দুস সাত্তার বিশের বসত বাড়ীর উঠান হতে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে যশোর আদালত পাঠানো হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২