
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের নাম লাকি খাতুন (২৮)। সে উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের বাস চালক আলমগীর হোসেনের স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলার তালগাছী বাসস্ট্যান্ড সংলগ্ন বুলবুল হাজীর বাসা ভাড়া নিয়ে লাকি ও আলমগীর বসবাস করে আসছিলো। এদিন ১ মার্চ (মঙ্গলবার) দুপুরে ফ্যানের সাথে লাকির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ সময় নিহতের স্বামী আলমগীর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকেও আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর হাতে আটক নিহতের স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২