
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ হাজী মতিয়ার রহমান গাউজ সভাপতি এবং মির্জা রাজিক সাধারণ সম্পাদক হওয়ার আনন্দে টাঙ্গাইলের বাসাইলে আনন্দ র্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।
আনন্দ র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাসাইল বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারন সম্পাদক মির্জা রাজিক, সহ-সভাপতি ফজল, যুগ্মসম্পাদক জাদিদুর রহমান রোনু, সোহানুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম তালহা, মোস্তফা খান রাজিব প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান