
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার মহাস্থান বাসস্ট্যান্ডে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টায় ট্রাক হেলপারকে জনতা কর্তৃক আটক করে বগুড়া সদর থানা পুলিশে সোর্পদ করেছে। জানা যায় সোমবার (২৮ই ফেব্রুয়ারি) সকাল ৬ টায় বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ড এলাকায় ঠান্ডা মিয়ার কাঠের দোকানের পাশে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোঁচা শহর গ্রামের সোনা মিয়ার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৮) এর সাথে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ময়মনসিংহ জেলার আনিছার আলী আন্নেছ এর ছেলে জয়নাল(২৬) সে পেশায় ট্রাক হেলপার। এসময় বন্দরের দোকানদার ও কিছু লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তাদেরকে আটক করে সরকারী জরুরী সেবা ৯৯৯ কল করেন।
সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক ঘটনার বিস্তারিত শুনে ঐ প্রতিবন্ধী যুবতী ও ট্রাক হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন