প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ
দাগনভূঞায় ফেন্সিডিলসহ গ্রেফতার -১, অটোরিকশা জব্দ

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ২৭ ফেব্রুয়ারি দাগনভূঞা লক্ষণপুরে ৩৮ বোতল ফেন্সিডিলসহ জাফর (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানান, রবিবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রীজের সামনে অভিযান পরিচালনা করে নোয়খালী সেনবাগগামী সড়কের একটি সিএনজিতে তল্লাসী করে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামী জাফর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের আব্দুল খালেক প্রকাশ সুন্দর হোরা মিয়ার ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.