
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লতিফা বেগম লাকী,
সভাপতি রশিদা বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুমা ইয়াসমিন, মেহেরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক বেগম জিল্লে আরশে এলাহী, সহসভাপতি মোহসিনা বেগম মিনা প্রমুখ। এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল