
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ ‘জ্ঞানের আলোয় চেতনার জাগরণ’ স্লোগানকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২২। ২৮ শে ফেব্রুয়ারি, ১লা মার্চ এবং ২রা মার্চ পর্যন্ত চলবে এই বই মেলা। প্রথম আলো বন্ধুসভা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র নিচতলায় অনুষ্ঠিত হবে। অমর একুশে বইমেলায় কমপক্ষে ১২-১৫ টি স্টল থাকার কথা রয়েছে। এছাড়াও হাবিপ্রবির বিভিন্ন সামাজিক সংগঠনের আলাদা আলাদা স্টল থাকবে। অমর একুশে বইমেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখার উপদেষ্টামন্ডলী।
এব্যাপারে প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজ গুলো করার চেষ্টা করে।ভালো কাজের সাথে থাকে। একটি সুষ্ঠু ও বিকশিত সমাজ গড়ে তুলতে বইয়ের ভূমিকা অপরিসীম। ক্যাম্পাসে বইমেলার অনন্য প্রয়োজনীয়তার কথা চিন্তা করে প্রথম আলো বন্ধুসভা,হাবিপ্রবি থেকে নিয়মিত আয়োজন করা হয় অমর একুশে বইমেলা।এবারেও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ