
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিন বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল বেলা ১২ টার সময় বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।আলাউদ্দিন বাবু(৩৫)।
যশোর জেলা র্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে, বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অভিযান চালিয়ে সাইকেলে ঝুলানো একটি ব্যাগ সহ বাবুকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান