
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবে সেখানে সকাল সাড়ে ৮ টা থেকে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়েছে। সকাল সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের মাঠে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু টিকা কেন্দ্র থেকে শুরু হওয়া লাইন কলেজের মাঠে ১ শ থেকে দেড় শ মানুষের দীর্ঘ লাইন রয়েছে। পৌর এলাকার ২নং ওয়ার্ডের সব মিলিয়ে অন্তত ৫শ মানুষ আজ টিকা নিতে এই কেন্দ্রে এসেছেন।
লাইনে দাঁড়িয়ে টিকা দিতে আসা আব্দুস সামাদ জানান, টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ছিলেন ২ দিন আগে। কিন্তু কোনো এসএমএস পাননি। তারপরও এসেছেন টিকা নিতে। ওই লাইনের ২ জন জানান, তাঁরা এসএমএস পাওয়ার পর আজ টিকা নিতে এসেছেন। টিকা নিতে আসা সোনালী খাতুন, চাম্পা বেগম বলেন, সকাল সাড়ে ৮টায় এসেছিলাম। একটু আগে টিকা দিতে পারলাম। তবে ব্যাপক ভিড়। তার পড়েও টিকা নিতে পেরে খুশি।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জন্ম-নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র যাদের নেই তারাও এ টিকা দিতে পারবে। শুধুমাত্র মুঠোফোন নম্বরের মাধ্যমে তাঁদের তথ্য নথি ভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। কার্ডই টিকার প্রমাণ হিসেবে যেকোন কাজে ব্যবহার করা যাবে। জেলার ৬টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনশত করোনা টিকা বরাদ্দ রয়েছে এবং ৮৩টি ইউনিয়নে নয়শত করে টিকা বরাদ্দ রয়েছে। আজ সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত ১২ বছর থেকে বৃদ্ধরা এ টিকা নিতে পারবেন। জেলায় ৮০ হাজার ডোজ টিকা টার্গেট পুরন করবে স্বাস্থ্যকর্মীরা।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, আজ ২৬ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় ৮০ হাজার প্রথম ডোজের করোনা টিকার টার্গেট নেয়া হয়েছে। জেলার ৯টি উপজেলার ৬টি পৌরসভা ও ৮৩ ইউনিয়নে গণহারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। যারা এখনো প্রথম ডোজ গ্রহণ করেননি, তারা নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভায় নির্ধারিত টিকা কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন করবেন। টিকা পেতে কোনো রকম নিবন্ধন লাগবে না। পর্যাপ্ত টিকার মজুত রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। করোনার দ্বিতীয় ও তৃতীয় ডোজ চলমান থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল