
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনীর দাগনভূঞা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মাতুভূঞা শহীদ সালাম নগর গ্রন্থাগার ও জাদুঘর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, জেলা সিভিল সার্জন রফিকুল সালেহীন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমেদ, ৭ মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ আল মামুন, প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আবু তাহের, ৭ নং মাতুভূঞা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ইস্রাফিল মেম্বার প্রমূখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরি থেকে সালাম নগরে বিভিন্ন শ্রেণী পেশাজীবীগন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, উপজেলা প্রশাসনসহ স্কুল কলেজ মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে রচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দগন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ