
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনি শান্ত বিশ্বাস (৩০) নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনি শান্ত বিশ্বাস ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের শলুয়া গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে। তিনি খুলনার দৌলতপুরের ডে নাইট কলেজের স্নাতকের ৫ সেমিস্টারের শিক্ষার্থী। ভুক্তভোগী শিশু কন্যা একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী স্কুলছাত্রী পরস্পরের প্রতিবেশী।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মনি শান্ত বিশ্বাসের কাছে ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তেন। গত ১৫ ফেব্রুয়ারী সকালে পড়ানোর পরে ছাত্রীকে একাকি পেয়ে তিনি ধর্ষণ করেন। পরে ২১ ফেব্রুয়ারী রাতে ছাত্রীর মা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিও দিয়েছেন। এছাড়া ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ