
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-১২’র একটি চৌকষ দল বগুড়ার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের রায় বাহাদুর রোড জলেশ্বেরী তলা ডেকান্স টাওয়ারের ১০ তলা ও ৯ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের বিল্ডিংয়ের ৫ তলায় তল্লাশী চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় ২ জন নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃতদের কাছ থেকে পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ২ টি ল্যাপটপ, ২ টি পেনড্রাইভ, ২ টি আলোক সজ্জা লাইট, ১ টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ১ টি সাউন্ড বক্স, ১ টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম পেনিস, ১ টি চার্জার ব্যাটারী, ২ টি এলইডি লাইট, ৮ টি মোবাইল ফোন, ১৫ পিছ ইয়াবা ও পর্নোগ্রাফি তৈরী সংক্রান্তে নিয়োগের শর্তবলী চুক্তিনামা কাগজপত্র ১৫ পাতা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজসে একে অপরের সাথে যৌনসঙ্গম করিয়া বিভিন্ন প্রকারের পর্নোগ্রাফি ভিডিও ও স্থিরচিত্র ধারণ করিয়া ইন্টারনেট ওয়েব সাইট ীযধসংঃবৎ.পড়স, প্রোফাইল ঢীীীংহপ এর মাধ্যমে প্রকাশ করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ