
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইট, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, শেখ সহিদুল ইসলাম, লুৎফর রহমান মিষ্টি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, ধুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, সহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক