
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ মহান ভাষা দিবসের সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে শহীদ স্মরণে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদমিনার মুক্তির সোপানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২ টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন করেন জেলাপ্রশাসক ড.ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান ।
এর পর পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। করোনার বিধিনিষেধ মেনেই ভাষাশহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক