
বদের হাড্ডি
-শাহজাহান সিরাজ সবুজ
ব্যস্ত গ্রাম- গঞ্জ, ব্যস্ত শহর- বন্দর,
চারিদিকে লোকে লোকারণ্য,
ছুটছে সবাই গা ঘেঁষাঘেঁষি করে,
কেউ কারো দিকে তাকায় না ফিরে।
আত্মকেন্দ্রিকতা, বৈষয়িকতার ভূত,
চেপেছে কমবেশি সবার ঘাড়ে।
মানুষ আর যন্ত্র চলছে সমান্তরাল,
যন্ত্রের সাথে তাল মিলাতে মিলাতে,
একেকজন যেনো যন্ত্র মানব।
পরস্পরের প্রতি নেই শ্রদ্ধাবোধ,
বিশ্বাস, ভালোবাসা গেছে নির্বাসনে।
ক্ষমতার অপব্যবহারে মহাপণ্ডিত,
দায়িত্ব পালনে ঠন-ঠনা-ঠন।
নিজের ব্যর্থতা ঢাকতে বেশ কৌশলী,
উধোর পিণ্ডি- বুধোর ঘাড়ে চাপাতে,
এক নিমিষেই সিদ্ধহস্ত তিনি।
চেহারা ভাই আলাভোলা, কোকিলকণ্ঠী,
যেনো ভাজা মাছটি উল্টে খেতে জানেনা।
কর্মে একনায়কতন্ত্রী, মুখে উদারপন্থী,
ভিতরে ভিতরে বদের হাড্ডি।
ভাবছো তুমি এটা লেখকের বাড়াবাড়ি,
চক্ষু মেলে দেখো ভাই,
চারদিকে এমন মানুষের অভাব নাই।
তবে এমনসব মানুষের ভীড়ে,
অসংখ্য মানবিক মানুষও আছে ভাই।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক