প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ১২:১৭ অপরাহ্ণ
“সিরাজদিখানে এমপি মাহী বি চৌধুরীর পক্ষে পুস্পার্ঘ অর্পণ করলেন যুবধারার নেতৃবৃন্দ”

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মুন্সীগঞ্জ-01 আসনের সাংসদ জনাব মাহী বি চৌধুরীর পক্ষে পুস্পার্ঘ অর্পণ করেছেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।আজ সোমবার একুশের প্রথম প্রহরে সিরাজদিখান উপজেলাধীন রাজদিয়া অভয় পাইলট হাই স্কুলের শহীদ মিনারের বেদীতে স্থানীয় সাংসদের পক্ষে পুস্পস্তবক অর্পণ বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা শাখা বিকল্প যুবধারার আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন,সদস্য সচিব মহিউদ্দিন শেখ সায়েম,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন,সদস্য মোঃ শাহীন প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.