হোম » সারাদেশ » ভৈরবে সপ্তাহব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

ভৈরবে সপ্তাহব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে সপ্তাহব্যাপী একুশে বইমেলা-২০২২ শুরু হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি)ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে সন্ধায় সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বইমেলা শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। বইমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিটি বইমেলার বুকস্টল প্রদর্শন করেন।
ভৈরব বইমেলা পরিষদ সূত্রে জানাযায়, ২৪ বছর ধরে ধারাবাহিকভাবে কিশোরগঞ্জ জেলার প্রাণকেন্দ্র বন্দরনগরী ভৈরবে,ভৈরব বইমেলা পরিষদের ব্যানারে একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। এবার গৌরবের ২৫ বছর পুর্তিতে রজত জয়ন্তী। আর সেই হিসেবে মেলায় ২৫টি বইয়ের স্টল রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি’র সহধর্মিনী ও বেক্সিমকো ফার্মা লিঃ এর নির্বাহী পরিচালক মিসেস রোকসানা হাসান।
ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ এর সভাপতিত্ব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আরও উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর,  ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!