প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২২, ৬:০১ অপরাহ্ণ
ব্যতিক্রমধর্মী ও সর্বমহলে প্রশংসিত দাগনভুঞার ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ

মোঃআবদুল মুনাফ পিন্টু: শিক্ষার দিক দিয়ে দাগনভূঞায় নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে যেখানে রয়েছে সাফল্য,শৃংখলা,শতভাগ রাজনীতি ও মাদকমুক্ত, নান্দনিক পরিবেশে আধুনিক এবং বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে বর্তমান সময়ে ব্যাপক আলোচিত ও সর্বমহলে প্রশংসিত ব্যতিক্রমধর্মী এক বিদ্যাপীঠের নাম ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর সৈনিক শহীদ আবদুস সালামের স্মৃতিকে অমর করে রাখার অভিপ্রায়ে, তার নিজ জন্মস্থান ফেনী জেলার দাগনভুঞা উপজেলাধীন মাতুভূঞা বাসস্ট্যান্ড সংলগ্ন এক মনোরম ও নান্দনিক পরিবেশে গড়ে উঠা ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ।
কলেজের যাত্রা শুরু করেছিলো ২০১৭ সালে।প্রতিষ্ঠা লগ্নের পর স্বল্প সময়ের ব্যবধানে কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কায়েস রিপন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে কলেজটিতে এইচএসসি (মানবিক ও ব্যবসায় শিক্ষা) শাখায় শতভাগ পাশের হার, শিক্ষার্থীদের সরকারি বৃত্তি প্রাপ্তি ইতিমধ্যে নজর কেড়েছে স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের। শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক মুল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে, ১০ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পাঠদানের মধ্যে দিয়ে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজটি এখন জনসাধারণের কাছে আস্থা ও নিরাপদ এক বিদ্যাপীঠের নাম।
এখানে কলেজ আঙ্গিনায় রয়েছে শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান, গ্রন্থাগার, ক্যান্টিন,ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা কমন রুম,সুশোভিত ফুলের বাগান সহ বিশ্রামাগার। ফেনী - নোয়াখালী মহাসড়কে অবস্থিত দাগনভুঞার ১ কিলোমিটার পূর্বে মাতুভুঞা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত নয়নাভিরাম ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে রয়েছে জিপিএ -৫ প্রাপ্তদের সম্পুর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা সেতুর পাশে সালাম নগরের প্রবেশ পথে ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুযোগ সুবিধার দাবি স্থানীয়দেরা এলাকার জনসাধারণের তথ্য মতে জানা যায়,উজির মিয়া বাড়ির পূর্ব পুরুষেরা সালাম নগরে প্রতিষ্ঠা করেছে 'শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয়'। প্রাথমিক বিদ্যালয়টির জন্য১৯৯৫ সালে ৩২ শতাংশ জায়গা দিয়েছেন ভাষা শহীদ সালাম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল কায়েস রিপন এর জেঠা মৃত আব্দুল মোমিন মিয়া। শহিদ সালামের নামকে স্মরণীয় রাখতে সরকারের পাশাপাশি মাতুভূঞা উজির মিয়ার বাড়ির অবদান মানুষের হৃদয়ে চিরস্বরণীয় হয়ে থাকবে।
কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবুল কায়েস রিপন গণমুক্তিকে জানান,ফেনীর সন্তান আবদুস সালাম, যাঁর নামকে স্মরণীয় করার জন্য আমরা প্রতিষ্ঠা করেছি 'ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ। এছাড়া সরকার ছাড়া কোন ব্যক্তি কেন্দ্রিক কেউ কিছু করেনি।আমাদের স্বপ্ন কলেজটিকে একসময় মাস্টার্স ডিগ্রী পর্যন্ত উন্নীত করার। পাশাপাশি বর্তমানে চলমান এইচএসসি (মানবিক ও ব্যবসায় শিক্ষা) তে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.