প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১১:৫০ অপরাহ্ণ
লালমনিরহাটে গুড়িয়াদহ মোকুন্দেরদীঘির পাড় জামে মসজিদের ৩তলা ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মোকুন্দেরদীঘির পাড় জামে মসজিদের ৩তলা ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন, বিশিষ্ট সমাজ সেবক একেএম জাহেরুল ইসলাম, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা ছালেহা হক, সদস্য রফিকুল ইসলাম, সেরাজুল হক, এরশাদুল, তরুণ সমাজ সেবক রিয়াজুল হক। এ সময় গুড়িয়াদহ মোকুন্দেরদীঘির পাড় জামে মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.