
গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ইসমাইল হোসেন (২৮) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে ইসমাইলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘোরাঘুরি করে তারা। গত বুধবার রাত ১১টার দিকে দেখা করার কথা বলে ওই তরুণীকে টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল।
সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে সে। এর আগেও একই জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত ইসমাইল তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায়ন্ত না পেয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুর গাছা থানার হারিকেন এলাকায় থাকত। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান