
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবক বিজিবির হাতে আটক হয়েছে। শুক্রবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক পলাশ হোসেন (১৮) দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের ঘোনাপাড়ার রমজান আলীর ছেলে। শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপির সদস্যরা শুক্রবার সকাল সোয়া ৯টার সময় সীমান্ত পিলার ৭৫/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদের পূর্ব পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ২৪ বোতল ফেন্সিডিলসহ পলাশ হোসেন নামের এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় সোপার্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২