প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২, ৮:১১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায়, বরাবরের মত এবারও উত্তরের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। ১৭ই ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা রংপুর বিভাগের ৯ টি জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীত উপহার ( শীতার্তদের মাঝে কম্বল) বিতরন করেন।
তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার শীতার্ত সাধারন মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামীম শাহরিয়ার ও কৃষিবিদ আব্দুস সালাম, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ, মোঃ আরিফুর রহমান টিটু সাংগঠনিক সম্পাদক, ডাঃ আলী আবরার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, মোঃ রবিউল ইসলাম সূর্য্য সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ।
সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান সুনাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখা। এসময় ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও জেলা অন্তর্ভুক্ত সকল উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.