
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ তাদের আটক করে। এসময় তারা জুয়া খেলায় মত্ত ছিলেন। তাদেরকে হাতে নাতে ধরে পুলিশ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, চলমান মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার গভীর রাতে কাগজপুকুর গ্রামের জনৈক মফিজের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ওই বাড়ির টিনের ঘরের বারান্দা তাস দ্বারা নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় রুবেল হোসেন (২৭), তুহিন আলম বাপ্পি (২৫), জাফর হোসেন তুষার (২৬), আনার আলী (৪৫), টিটু হোসেন (২৯), ভবেরবেড় গ্রামের সজল হোসেন (২৫), সাইফুল ইসলাম ওরফে চঞ্চল (৩৭) এবং দিঘীরপাড় গ্রামের হান্নান কাজীকে (৩৫) আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকাসহ জুয়ার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা হাংঙ্গামাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল