
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: কাহালু থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে গ্রেফতার করে। বুধবার (১৬ই ফেব্রুয়ারি) রাতি ৯ টার দিকে কাহালু থানার এসআই মোঃ রেজাউল করিম,মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ রেল স্টেশনের উত্তর পাশে শিল্পী আবাসন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক সেবী হেলেন পৌর এলাকার উলহট্র পূর্বপাড়া গ্রামের আবু তালেবের ছেলে মোঃ পারভেজ আলম (৩৫), একই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩২), পালপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মোঃ রাশেদ মোল্লা (২০), ও সাগাটিয়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে আল মামুন ( ৩৫)।তাদেরকে বৃহস্পতিবার সকালে তাদেরকে বগুড়া জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২