হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান লিটনের দায়িত্বভার গ্রহন ও গণসংবর্ধনা 

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান লিটনের দায়িত্বভার গ্রহন ও গণসংবর্ধনা 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইউনিয়নবাসীর পক্ষ থেকে লিটনকে গণসংবর্ধনা প্রদান করা হয়। জগন্নাথপুর ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: দেবেশ চন্দ্র শর্মার  সভাপতিত্বে বক্তব্য দেন, নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি পীর বকশ্, সাধারণ সম্পাদক মোজাহারুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান কবির, ইউপি সদস্য গণেশ চন্দ্র রায় প্রমুখ। পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের ফুলের তোরা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!