
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ ও বরণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ডাউয়াবাড়ি ইউনিয়নের সফল উদ্যোক্তা পবিত্র রায়ের উদ্যোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট ইকবাল হোসেন মামুন, এ্যাডভোকেট মাসুমা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগের উক্ত ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান নুরল ইসলাম। ইউনিয়ন পরিষদের সচিব আজাহারুল ইসলাম ও গ্রাম পুলিশের সদস্যরা ফুলের মালা দিয়ে চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নেয়। ডাউয়াবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণসহ স্থানীয় বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত