প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৪:৪৭ অপরাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মিউনিস্ট পার্টির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে দাম কমাও, জান বাঁচাও এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়ার সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সংশ্লিষ্টরা। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.