প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ
ভৈরবে উদ্বোধনের এক ঘন্টা পরই দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী সমাপ্তি

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে উদ্বোধনের এক ঘন্টা পরই দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী সমাপ্তি। মেলা শেষে সমাপনী অনুষ্ঠান ছাড়াই স্টলে স্টলে পৌচ্ছে দেয় স্টল দাতাদের সমাপণী সনদ। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজনে আজ বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণী প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া। সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার দুপুর ১ টায় উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের এক ঘন্টা পরই প্রাণী সম্পদ প্রদর্শনী শেষ করে দেয় কর্তৃপক্ষ। সমাপনী অনুষ্ঠান ছাড়াই প্রর্দশনীতে আগত স্টল দাতাদের পুরস্কার ও সনদ তুলে দেয়।
ভৈরব প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারি সার্জন ডা.সাইফুল আজম জানান, প্রাণী সম্পদ প্রদর্শনী দুপুর ১ টায় উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনী প্রাঙ্গণে স্টলে প্রচন্ড রোদ থাকায় আগত ফার্মের মালিকরা তাদের প্রাণীদের নিয়ে বেশি সময় থাকতে চাই নাই। সেজন্যই অল্প সময়ের মধ্যে প্রর্দশনী সমাপ্তি করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.শিরিনা খাতুন বলেন, দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী প্রধান অতিথি উপস্থিত হতে দেরি হওয়ায় উদ্বোধন করতে বিলম্ব হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জে সভায় থাকায় প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি।সেজন্যই কম সময়পর মধ্যে সংক্ষিপ্ত পরিসরে প্রদর্শনী সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান করেছেন বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.