
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রদর্শনী উপলক্ষে চেক বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: শাহরিয়ার মান্নান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজামান সুনাম প্রমুখ। প্রদর্শনীতে জেলার বিভিন্ন উপজেলার ৫২টি স্টল অংশগ্রহন করে। পরে অংশগ্রহনকারীদের মাঝে সম্মাননা সনদ প্রদান, বিজয়ী স্টল মালিক ও সফল খামারীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত