
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বেসরকারী বৈদ্যুতিক শ্রমিকদের মাঝে এককালিন মৃত্যু ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। বে-সরকারী বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও নিউ মার্কেটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ভাতা প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল কালাম মো: মসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলঅ মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি শ্রী সনাতন পাল, সাবেক সাধারন সম্পাদক আরফান আলী, শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মনির হোসেন। আরো বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাহাবুব, সদস্য সোহেল রানা। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ ভাতা প্রদান অনুষ্ঠানে দুজন শ্রমিকের পরিবারের হাতে ১৫ হাজার করে মৃত্যু ভাতার চেক এবং ৫ জন অসুস্থ্য শ্রমিককে চিকিৎসা ভাতার চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার