প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৪:২৭ অপরাহ্ণ
জামালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন: 'পুষ্টি, মেধা,দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জামালপুর সদর। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হামিদা খাতুন, সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.