
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ শপথ নেয়ার পর এবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হত্যা মামলায় গ্রেপ্তার হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ। এর আগে শপথের পর কালিকাপ্রসাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কে গ্রেফতার করা হলে পরে জামিনে মুক্তি লাভ করেন। হত্যা মামলায় দীর্ঘ দিন তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফলে আজ শপথ গ্রহণ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হলে ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম।
জানাগেছে, আজ বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিঠামইনের ৭ ইউপি চেয়ারম্যানসহ ভৈরবের সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ খবর পেয়ে বাইরে অপেক্ষমান ছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শপথ নিয়ে বের হবার সঙ্গে সঙ্গে সাদেকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘ ধরে পলাতক থাকায়, তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। ফলে শপথ গ্রহণ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি